ভাড়াটিয়া চুক্তিপত্র নমুনা | বাড়ি ভাড়া চুক্তিনামা (বাংলা ফরম্যাট)
নিচে একটি সম্পূর্ণ ভাড়াটিয়া চুক্তিপত্রের নমুনা দেওয়া হলো। প্রয়োজন অনুযায়ী নাম, ঠিকানা, ভাড়ার পরিমাণ এবং অন্যান্য তথ্য পরিবর্তন করে ব্যবহার করতে পারবেন।
বিসমিল্লাহির রাহমানির রাহিম
ভাড়াটিয়া চুক্তিপত্র
অদ্য //_______ ইং তারিখে নিম্নবর্ণিত পক্ষদ্বয়ের মধ্যে এই ভাড়াটিয়া চুক্তিনামা সম্পাদিত হইল।
প্রথম পক্ষ (মালিক)
নামঃ _______________________
পিতাঃ _______________________
ঠিকানাঃ _____________________
জাতীয় পরিচয়পত্র নম্বরঃ ____________
পেশাঃ _______________________
দ্বিতীয় পক্ষ (ভাড়াটিয়া)
নামঃ _______________________
পিতাঃ _______________________
ঠিকানাঃ _____________________
জাতীয় পরিচয়পত্র নম্বরঃ ____________
পেশাঃ _______________________
পরম করুণাময় মহান আল্লাহ তা'আলার নামে এই বাড়ি ভাড়া চুক্তিপত্র সম্পাদন করা হইল।
যেহেতু প্রথম পক্ষ তাহার মালিকানাধীন _______________________________ ঠিকানাস্থ বাড়ি/ফ্ল্যাট/অফিস ভাড়া দিতে সম্মত এবং দ্বিতীয় পক্ষ উক্ত সম্পত্তি ভাড়া নিতে সম্মত, সেহেতু নিম্নলিখিত শর্তাবলী অনুসারে এই চুক্তিপত্র সম্পাদিত হইল।
শর্তাবলী
১. চুক্তির মেয়াদ
এই চুক্তিপত্র //_______ তারিখ হইতে //_______ তারিখ পর্যন্ত কার্যকর থাকিবে।
২. মাসিক ভাড়া
দ্বিতীয় পক্ষ প্রতি মাসে ___________ টাকা (কথায়ঃ ____________________) ভাড়া প্রদান করিবেন।
৩. ভাড়া প্রদানের তারিখ
প্রতি মাসের _____ তারিখের মধ্যে ভাড়া পরিশোধ করিতে হইবে।
৪. জামানত
দ্বিতীয় পক্ষ অগ্রিম জামানত বাবদ ___________ টাকা প্রদান করিয়াছেন, যাহা চুক্তির মেয়াদ শেষে শর্তসাপেক্ষে ফেরতযোগ্য।
৫. বিদ্যুৎ, গ্যাস ও পানি বিল
প্রকৃত ব্যবহার অনুযায়ী বিদ্যুৎ, গ্যাস, পানি ও অন্যান্য ইউটিলিটি বিল দ্বিতীয় পক্ষ পরিশোধ করিবেন।
৬. সাবলেট
মালিকের লিখিত অনুমতি ব্যতীত অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিকট ভাড়া প্রদান করা যাইবে না।
৭. অবৈধ কার্যক্রম
ভাড়াকৃত স্থানে কোনো অবৈধ কার্যকলাপ পরিচালনা করা যাইবে না।
৮. মেরামত
ভাড়াটিয়ার ব্যবহারের কারণে কোনো ক্ষতি হইলে তাহা নিজ খরচে মেরামত করিতে হইবে।
৯. নোটিশ
চুক্তি বাতিল বা বাড়ি ছাড়ার ক্ষেত্রে উভয় পক্ষকে কমপক্ষে ২ (দুই) মাস পূর্বে লিখিত নোটিশ প্রদান করিতে হইবে।
১০. অন্যান্য
উভয় পক্ষ পারস্পরিক সম্মতির ভিত্তিতে অতিরিক্ত শর্ত সংযুক্ত করিতে পারিবেন।
স্বাক্ষর
প্রথম পক্ষ (মালিক)
স্বাক্ষর: __________________
তারিখ: __________________
দ্বিতীয় পক্ষ (ভাড়াটিয়া)
স্বাক্ষর: __________________
তারিখ: __________________
সাক্ষী
সাক্ষী-১
নামঃ __________________
স্বাক্ষরঃ _______________
সাক্ষী-২
নামঃ __________________
স্বাক্ষরঃ _______________
দ্রষ্টব্য: এই নমুনা চুক্তিপত্রটি সাধারণ তথ্যের জন্য প্রদান করা হয়েছে। বিশেষ পরিস্থিতিতে আইনজীবীর পরামর্শ গ্রহণ করা উত্তম।